৭ জানুয়ারি ২০১৬ - ০১:৫৫
ইরাকি সেনাদের দখলে রামাদি হাসপাতাল

রামাদি শহরের হাসপাতালকে তাকফিরি সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করেছে ইরাকি সৈন্যরা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : আস-সুমারিয়া নিউজ গতকাল এক প্রতিবেদনে রামাদি জেনারেল হাসপাতাল মুক্ত হওয়ার তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের সন্ত্রাস বিরোধী ইউনিট ৭ আত্মঘাতীকে হত্যা করেছে এ অভিযানে।

গত মঙ্গলবার (৫ জানুয়ারী) এ ওয়েব সাইট নিরাপত্তা বিভাগের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল যে, ইরাকি সেনারা ঐ স্থানে পৌঁছার পর তাকফিরি সন্ত্রাসীরা হাসপাতালের একটি অংশে বোমা বিস্ফোরণ ঘটায়।

বলাবাহুল্য, গত ২৮ ডিসেম্বর রামাদি শহর সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত হওয়ার তথ্য প্রকাশ করে ইরাক কর্তৃপক্ষ। শহরের ৮০ ভাগ এলাকা এখন ইরাকি সৈন্যদের দখলে।#