৭ জানুয়ারি ২০১৬ - ০২:০৪

মিশর কোন সৈন্য প্রেরণ করবে না বলে জানান তিনি।

আবনা ডেস্ক: ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত এবং কূটনৈতিক কোরের ডিন মাহমুদ ইজ্জত বলেছেন, পাকিস্তান যদি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তবে মিশর হবে প্রথম রাষ্ট্র যারা এর বিরোধিতা করবে।
বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রাসঙ্গিক আরও কয়েকটি বিষয় নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত।
মিশর ওই জোটের সঙ্গে নীতিগতভাবে একমত বলেও উল্লেখ করেন মাহমুদ ইজ্জত। তবে মিশর কোন সৈন্য প্রেরণ করবে না বলে জানান তিনি। কোন অস্ত্রও সরবরাহ করবে না।
বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ড এবং বিভিন্ন হামলায় আইএসআইএল জড়িত নয় বলেও বিশ্বাস করেন মিশরের রাষ্ট্রদূত।#