১০ জানুয়ারি ২০১৬ - ১৬:১৭
“আল-বাগদাদীর” দ্বিতীয় সহকারী নিহত

তকফিরি সন্ত্রাসী সংগঠন দায়েশের নেতা “আবু বকর আল-বাগদাদীর” দ্বিতীয় সহকারী ইরাকী সেনাদের বিমান হামলায় আল-আনবার প্রদেশে নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) সংবাদ সংস্থা- আবনা- সন্ত্রাসী সংগঠন দায়েশের নেতা
“আল-বাগদাদীর” দ্বিতীয় সহকারী ইরাকী সেনাদের বিমান হামলায় নিহত হয়েছে।
স্যাটেলাইট নিউজ চ্যানেলগুলো কিছুক্ষণ পূর্বে ব্রেকিং নিউজে ইরাকের
যুদ্ধ তথ্যকেন্দ্রের বরাতে দায়েশ নেতার দ্বিতীয় সহকারীর নিহত হওয়ার খবর
নিশ্চিত করেছে।

এই খবরের ভিত্তিতে, দায়েশ নেতা আবু বক্কর আল-বাগদাদীর দ্বিতীয় সহকারী
“এএসআই আলী নাসের” ইরাকী সেনাবাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে।
ইরাকের সেনাবাহিনীর সূত্র অনুযায়ী, আল-আনবার প্রদেশের পশ্চিমে “হাদিসাহ”
শহরের “পারওয়ানাহ” এলাকার বিমান হামলায় নিহত হয়েছে।
“এএসআই আলী নাসের” বহুদিন আগে “আবু গারিব” কারাগার থেকে পালিয়েছিল।

উল্লেখ্য, এই বছরের ১২ ডিসেম্বর ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল
ইরাক ও সিরিয়া সীমান্তবর্তী জাজিরা এলাকায় দায়েশের ঘাঁটিতে বিশেষ অভিযানে
যৌথ গোয়েন্দা ও বিমান হামলায় বাগদাদীর প্রধান সহকারী আহত ও ১৫ জন অন্যতম
সদস্য নিহত হয়েছে।
......................
বার্তার শেষে / 300