আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : আইএসআইএল সন্ত্রাসীদের সৃষ্ট অবরোধের কারণে প্রাণ হারালো আরো এক সিরিয় শিশু।
আইএসআইএল কর্তৃক অবরুদ্ধ শিয়া অধ্যুষিত ফাওয়াহ শহরে ঔষধ না পেয়ে প্রাণ হারিয়েছে ‘ফাতেমা নূরুদ্দীন’ নামের এক শিশু। হতভাগ্য ঐ শিশুর বয়স ১ বছর ৪ মাস। অবরোধের কারণে শহর থেকে বেরিয়ে হাসপাতালে নেয়ার কোন উপায় ছিল না তাকে।
কয়েকদিন আগেও হৃদ রোগে আক্রান্ত এক রোগীও ঔষধ শেষ হয়ে যাওয়ার পর নতুন ঔষধ সংগ্রহ না করতে পেরে মারা যান।
বর্তমানে ফাওয়া ও কিফরিয়া অঞ্চলের শত শত ব্যক্তি ঔষধ স্বল্পতায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদের অধিকাংশই বয়স্ক ও শিশুরা।
সিরিয়ার শিয়া অধ্যুষিত ফাওয়াহ ও কিফরিয়া শহর দু’টি দীর্ঘ দশ মাস ধরে অবরুদ্ধ করে রেখেছে আইএসআইএল সন্ত্রাসীরা। এ পর্যন্ত শহরের বহু বাসিন্দা ঔষধ স্বল্পতা ও বিনা চিকিৎসায় মারা গেছেন।#

