২৮ জানুয়ারি ২০১৬ - ১৭:০৩
গ্রিসের উপকূলে নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু

গ্রিসের উপকূলে নৌকাডুবিতে সাত শিশুসহ অন্তত ১১ শরণার্থীর মৃত্যু হয়েছে।

আবনা ডেস্ক : গ্রিসের উপকূলে নৌকাডুবিতে সাত শিশুসহ অন্তত ১১ শরণার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) গ্রিসের পূর্বাঞ্চলীয় সামোস দ্বীপের উপকূলে নৌকাটি ডুবে যায় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানোনো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
নৌকাডুবির কারণ এখনও অজানা উল্লেখ করে গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করতে পেরেছে তারা। অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।