আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: আলেপ্পোর উত্তর অঞ্চলে তাকফিরি সন্ত্রাসীদের সাথে যুদ্ধে সিরিয়ার ২ জন শিয়া যোদ্ধা শহীদ হয়েছেন।
ঐ ২ ব্যক্তির নাম ‘আব্বাস মুহাম্মাদ হাবিব শারবু’ ও ‘জাফার আহমাদ বালভি’। তারা উভয়েই শিয়া অধ্যুষিত নাবাল শহরের বাসিন্দা।
শিয়া অধ্যুষিত নাবাল ও আয-যাহরা শহর দু’টির দীর্ঘদিনের অবরোধ ভাঙ্গার পর সিরিয় ও গণবাহিনী আলেপ্পোর উত্তরাঞ্চলের দিকে অগ্রসর অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গতকাল (শনিবার, ১৩ ফেব্রুয়ারি) আলেপ্পোর উত্তরাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ গ্রাম ‘তামুরাহ’র উপর নিয়ন্ত্র প্রতিষ্ঠা করেছে সিরিয় বাহিনী।
আলেপ্পো প্রদেশের অন্তর্ভুক্ত শিয়া অধ্যুষিত নাবাল ও আয-যাহরা শহরে প্রায় ৬০ হাজার শিয়া বসবাস করে। এ নাগাদ তাকফিরি সন্ত্রাসীদের সাথে সঙ্ঘর্ষে শহর দু’টির কয়েক শত শিয়া যুবক শহীদ হয়েছেন।
তাকফিরি সন্ত্রাসীরা নাবাল ও আয-যাহরা শহর দু’টিকে কয়েক বছর যাবত অবরুদ্ধ করে রাখার পাশাপাশি প্রতিনিয়ত শহর দু’টিকে লক্ষ্য করে রকেট হামলা চালাতো।#

