আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সিরিয়ায় বিদেশী এক সন্ত্রাসীর নিহত হওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে।
দায়েশ সন্ত্রাসীদের একটি বহরকে লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয় কুখ্যাত সন্ত্রাসী সৌদি নাগরিক ‘আবু হুযাইফা আল-জাযরাভি’।
নিহত এ সন্ত্রাসী ছিল দায়েশের জল্লাদ টিমের একজন। যে বহু ইরাকির শিরোচ্ছেদ করেছিল।
সিরিয়ায় এসে হাজার হাজার সৌদি নাগরিক দায়েশসহ সিরিয়াতে তৎপর বিভিন্ন সন্ত্রাসী গ্রুপে যোগ দিচ্ছে। এ নাগাদ তাদের শত শত ব্যক্তি সিরিয় বাহিনীর হাতে নিহত হয়েছে।
বলাবাহুল্য, রাকা শহরটি দায়েশ (আইএসআইএল) সন্ত্রাসীদের রাজধানী হিসেবে খ্যাত এবং বিভিন্ন দেশের হাজার হাজার সন্ত্রাসী এখানে এসে সমবেত হয়েছে।#

