আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের ‘খাতাই’ প্রদেশের ‘ইয়াইলাদাগ’ অঞ্চলে তুরস্কের একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার তথ্য প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।
কিছুদিন পূর্বে সিরিয়া সীমান্তে আরো একটি ড্রোন বিধ্বস্ত হয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি বিধ্বস্ত হয় বলে দাবী করেছিলেন কর্তৃপক্ষ।
পূনরায় আরেকটি ড্রোন বিধ্বস্ত হওয়ায় বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে ইতিমধ্যে এবং এ প্রসঙ্গে কর্তৃপক্ষের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্নও ছোঁড়া হচ্ছে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোন প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি।
উল্লেখ্য, সিরিয়ায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত গ্রুপগুলোর সহযোগিতাকারীদের অন্যতম তুরস্ক। সন্ত্রাসীদেরকে অর্থ, সমর ও রাজনৈতিক সহায়তা প্রদান করে দেশটি।#