আবনা ডেস্ক: ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
শুক্রবার সকালে মেসন কাউন্টির একটি প্রত্যন্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বন্দুকধারী ওই ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করে চারজনকে গুলি করে। এর মধ্যে দু’টি শিশুও রয়েছে। এরপর নিজেকে গুলি করে আত্মহত্যা করে।
এদিকে, ঘটনার পর পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। প্রাথমিক ঘটনার বিষয়ে কোনো কারণ জানা যায়নি।
২৭ ফেব্রুয়ারি ২০১৬ - ০২:১৪
News ID: 737370
শুক্রবার সকালে মেসন কাউন্টির একটি প্রত্যন্ত এলাকায় এ ঘটনা ঘটে।