৩ মার্চ ২০১৬ - ০৯:৩৩
তেহরান সফরে তুরস্কের প্রধানমন্ত্রী

আগামী শুক্রবার তেহরান সফরে আসছেন তুরস্কের প্রধানমন্ত্রী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: তুরস্কের প্রধানমন্ত্রী ‘আহমাদ দাউদ উগলু’ চলতি সপ্তাহে ইরানের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তেহরান সফরে আসছেন।

আগামীকাল (শুক্রবার ৪ মার্চ) অর্থাৎ কথিত যুদ্ধবিরতি শুরু হওয়ার এক সপ্তাহ পার হওয়ার পূর্বেই ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য তুরস্কের প্রধানমন্ত্রী তেহরান আসছেন।

টুডে যামানের প্রতিবেদনের ভিত্তিতে আহমাদ দাউদ উগলু আগামী শুক্র ও শনিবার তেহরানে অবস্থান করবেন। তার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এ সাক্ষাতের মাধ্যমে সিরিয়া ইস্যু নিয়ে প্রতিবেশী দু’টি রাষ্ট্রের মাঝে সৃষ্ট বিভেদ নিরসনে আলাপ-আলোচনার সুযোগের সৃষ্টি হবে’।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তুর্কি প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। একইসাথে দাউদ উগলু’র কার্যালয়ের বিবৃতি নাকচ করে কোন পাল্টা বিবৃতিও প্রদান করা হয়নি।#