৪ মার্চ ২০১৬ - ১৩:২৪
কুয়েত্তায় ইমাম মাহদি (আ.) পরিচিতি বিষয়ক কোর্স

ইমাম মাহদি (আ.) এর অন্তর্ধানের দর্শন ও তাঁর (আ.) বৈশিষ্ট সম্পর্কে পরিচিতির উদ্দেশ্যে এ প্রশিক্ষণ কোর্স কোয়েটার খাতামুল আম্বিয়া মসজিদে আয়োজিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা-: পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের কুয়েত্তা শহরের ‘সোলা একার’ অঞ্চলের যুবকরা এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। কোর্সের কর্মসূচীর মধ্যে রয়েছে দোয়া ও মোনাজাত, ইমামে যামানা (আ.) পরিচিতি ইত্যাদি।

নারীদের জন্য আয়োজিত এ প্রশিক্ষণ কোর্স প্রতি শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪ টায় কুয়েত্তা শহরের খাতামুল আম্বিয়া মসজিদে অনুষ্ঠিত হবে।

ইমামে যামানা (আ.) এর অন্তর্ধানের দর্শন ও তাঁর বৈশিষ্ট সম্পর্কে পরিচিতি এবং অন্তর্ধানের সময় আমাদের কর্তব্য ইত্যাদি উদ্দেশ্যেকে সামনে রেখে এ বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।#