আবনা ডেস্ক: ব্রাসেলসে হামলা নিয়ে কোনো কথা বলতে নারাজ সালাহ আবদেসালাম। গত মঙ্গলবার এ হামলার ব্যাপারে প্রশ্ন করলে তিনি সাফ জানিয়েছেন, কোনো উত্তর দেবেন না।
আজ বিবিসি অনলাইনের খবরে বেলজিয়ামের কৌঁসুলিরা এ কথা জানান।
কৌঁসুলিরা বলছেন, ব্রাসেলসে হামলার আগের দিনই আবদেসালামকে গ্রেপ্তার করা হয়েছিল। ব্রাসেলসের ওই হামলায় ৩১ জন নিহত হন।
বেলজিয়ামের বিচারমন্ত্রী কোয়েন গিনস পার্লামেন্টে বলেন, ব্রাসেলসে হামলা নিয়ে আবদেসালাম কোনো কথা বলতে রাজি হননি।
এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে গত বৃহস্পতি ও শুক্রবার তিন দেশ থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনকে বেলজিয়াম থেকে গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়।
হামলার প্রধান সন্দেহভাজনকে নিয়ে এর আগে নানা নাটকীয়তা হয়। পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট ব্রাসেলসের অ্যান্ডারলেখট এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। তবে তাঁর পরিচয় গোপন রাখা হয়। এরপর স্থানীয় গণমাধ্যমে চাউর হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নাজিম লাশরাউয়ি (২৫)। তিনিই হামলার ঘটনার প্রধান সন্দেহভাজন।
তবে কৌঁসুলি ভন লিউ এমন খবর অস্বীকার করেন। তিনি বলেন, হামলার প্রধান সন্দেহভাজন এখনো পলাতক।
নাজিম লাশরাউয়ি প্যারিস হামলার ঘটনায় পরোয়ানাভুক্ত আসামি। ওই হামলায় ব্যবহৃত অন্তনাজিম লাশরাউয়ি প্যারিস হামলার ঘটনায় পরোয়ানাভুক্ত আসামি। ওই হামলায় ব্যবহৃত অন্তত দুটি বিস্ফোরক বেল্টে তাঁর ডিএনএ পাওয়া যায়। এ ছাড়া গত শুক্রবার ব্রাসেলসের যে গোপন আস্তানা থেকে আবদেসালামকে গ্রেপ্তার করা হয়, সেখানেও নাজিমের ডিএনএ পাওয়া গেছে।#