৯ এপ্রিল ২০১৬ - ০১:১৮
ধ্বংস হল আত্মঘাতী হামলার প্রশিক্ষণ নেটওয়ার্ক

দায়েশের আত্মঘাতী ইউনিটের প্রশিক্ষণ নেটওয়ার্ক চিহ্নিত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরাকের কুর্দিস্তানের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস বিরোধী ইউনিট।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: কুর্দিস্তানের নিরাপত্তা পরিষদ গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) দায়েশের আত্মঘাতী প্রশিক্ষণ নেটওয়ার্ক ধ্বংসের তথ্য প্রকাশ করে জানিয়েছে, ইরাক কুর্দিস্তানের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস বিরোধী ইউনিট দায়েশের (আইএসআইএল) সাথে সম্পৃক্ত ৩ সদস্য বিশিষ্ট আত্মঘাতী প্রশিক্ষণ দলের একটি চক্রকে চিহ্নিত এবং এর সদস্যদেরকে আটক করেছে।

শাকের নাসরুদ্দীন কারাশ ওরফে আবু উসামা, ইব্রাহিম মাহমুদ আসআদ ওরফে আবু খালিল এবং মাহান্দ নাসরুদ্দীন কারাশকে কারকুক প্রদেশের দাবাস এলাকা থেকে আটক করা হয়েছে।

পশ্চিম কারকুকে আইএসআইএলের সাথে যুদ্ধেরত কুর্দিস্তানের পিশমার্গ বাহিনীর মাঝে আত্মঘাতীদেরকে প্রেরণ, তাদের প্রশিক্ষণ ও পরিকল্পনার দায়িত্ব ছিল আটককৃত ঐ ব্যক্তিদের।

কুর্দিস্তানের নিরাপত্তা পরিষদ জানিয়েছে: গত এক মাসে আইএসআইএলের সাথে সম্পৃক্ত উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসীকে আটক করা হয়েছে এবং তাদের বেশ কয়েকটি সন্ত্রাসী অভিযানকেও নস্যাত করতে পেরেছি আমরা।#