আহলে বাইত বার্তা সংস্থা –আবনা- : তুরস্কের পশ্চিমাঞ্চলের ‘বুরসা’ প্রদেশে অবস্থিত ঐতিহাসিক একটি মসজিদের কাছে ঘটানো ঐ বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছে।
আত্মঘাতী এক নারী এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। হামলায় ৬ জন আহত হওয়ার পাশাপাশি আত্মঘাতী ঐ নারী নিহত হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দলই এ হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, বিগত মাসগুলোতে তুরস্কের বিভিন্ন শহরে এ ধরনের বেশ কয়েকটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।#
