২৮ এপ্রিল ২০১৬ - ১৩:৫৫
লেবাননে অভিযানে আইএসআইএল নেতা নিহত

সিরিয়া সীমান্তবর্তী উত্তর লেবাননের পহাড়ি এলাকায় সেনা অভিযানে আইএসআইএলের এক সদস্য নিহত হয়েছে।

আবনা ডেস্ক : সিরিয়া সীমান্তবর্তী উত্তর লেবাননের পহাড়ি এলাকায় সেনা অভিযানে আইএসআইএলের এক সদস্য নিহত হয়েছে।
আজ (বৃহস্পতিবার, ২৮ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। নাইফ আল-শালান নামে ওই ব্যক্তি আইএসআইএলে'র সক্রিয় সদস্য ছিল। সে আবু ফায়েজ নামেও পরিচিত।
বলা হচ্ছে, লেবাননের আরসালে আইএসআইএলের নেতৃত্বে ছিল আল-শালান।#