২৮ এপ্রিল ২০১৬ - ১৬:১৯
তুরস্কে বোমা হামলায় ১৫ সন্দেহভাজন আটক

তুরস্কের বুরসা শহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন ১৫ জনকে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আহলে বাইত বার্তা সংস্থা –আবনা- : তুরস্কের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আত্মঘাতী হামলার ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে ১৫ জনকে আটক করেছে। তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ‘আফকান আলা’ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন: বুরসা শহরে আত্মঘাতী হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ১৫ ব্যক্তিকে আটক করা হয়েছে।

তিনি বলেন: এ ঘটনার সাথে জড়িতদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য আমাদের হাতে রয়েছে। সন্ত্রাসী এ চক্রটি আটকের চেষ্টা চলছে।

বলাবাহুল্য, গতকাল বুধবার (২৭ এপ্রিল) বুরসা শহরের ঐতিহাসিক একটি মসজিদের সামনে এ হামলার ঘটনায় আহত হন ৬ জন। এর আগে দেশটির এক ঊর্ধতন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, এ বিস্ফোরণে এক নারী নিহত হয়েছে। নিহত ঐ নারীই আত্মঘাতী এ হামলা চালিয়েছে।

এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।#