আবনা ডেস্ক : স্যাটেলাইট ফোনে বিপদের খবর পেয়ে নৌকাটি উদ্ধার করে ইতালীয় কোস্ট গার্ড। ডুবে যাওয়া নৌকা থেকে ২৬ জনকে উদ্ধার করে ইতালি নিয়ে যাওয়া হয়েছে।
কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, মানব পাচারকারীরা ১শ` থেকে ১শ` ২০ জন বসতে পারে এমন নৌকাগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষকে বহন করে। আর একারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটে।
বৈরী আবহাওয়ার কারণে উপকূলে উদ্ধার কাজ চালানো কষ্টকর হয়ে পড়েছে বলে জানিয়েছে উপকূলরক্ষীরা।
উদ্ধার করা শরণার্থীদের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।