৫ মে ২০১৬ - ০৭:২৭
ফালুজায় ১ শতাধিক দায়েশি নিহত

গতকাল ইরাক বিমান বাহিনী’র হামলায় ১ শতাধিক দায়েশ সন্ত্রাসী নিহত এবং ফালুজা শহরে সন্ত্রাসী এ গোষ্ঠি’র মূল কেন্দ্র ধ্বংস হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইরাকের সংবাদসূত্রগুলো গতকাল (বুধবার ৪ মে) ইরাকের যুদ্ধ বিষয়ক সংবাদ প্রচার কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ফালুজা শহরে দায়েশ (আইএসআইএল) সন্ত্রাসীদের কমান্ড ও যোগাযোগ ইউনিট ধ্বংস হয়েছে।

এ প্রতিবেদনের ভিত্তিতে, ইরাক বিমান বাহিনী ফালুজা শহরে দায়েশ সন্ত্রাসীদের মূলকেন্দ্র বোমা বর্ষণ করে গুড়িয়ে দেয়। অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নিহত হয়েছে।

এছাড়া নেইনাভা প্রদেশে বোমা তৈরীর একটি বড় কারখানা, রাসায়নিক দ্রব্যবহনকারী একটি যান, ৩টি সামরিক যানও ধ্বংস হয়েছে ইরাক বিমান বাহিনীর অভিযানে। হামলায় ৮ জন দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে।

এদিকে, ইরাকের আল-আনবার প্রদেশের অপারেশন কমান্ডার জানিয়েছে, ফালুজা’র দক্ষিনে ১ শতাধিক দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে।

‘ইসমাঈল মাহলাভি’ এ সম্পর্কে জানিয়েছেন: স্বেচ্ছাসেবী, নিরাপত্তা ও বিমান বাহিনী’র সহযোগিতায় ১০০ দায়েশ সন্ত্রাসীকে হত্যা, ১০টি ট্যানেল ধ্বংস এবং সন্ত্রাসী এ দলের ১০টি গাড়ীবোমা ধ্বংস করা সম্ভব হয়েছে।

আল-আনবারের অপারেশন কমান্ডার বলেন: সন্ত্রাসীদের কবল থেকে ফালুজা শহরের দক্ষিন অঞ্চল মুক্তকরণ অভিযানের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।#