১১ মে ২০১৬ - ১৫:৩০
ইরাকে গাড়ীবোমা হামলায় ৯৫ জন হতাহত (ছবি)

ইরাকের সদর সিটির আল-উরাইদা বাজারে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩১ জন শহীদ এবং ৬৪ জন আহত হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : বাগদাদের পশ্চিমাঞ্চলের একটি বাজারে গাড়ীবোমা বিস্ফোরণে অন্তত ৯৫ জন হতাহত হয়েছেন।

আজ (বুধবার, ১১ মে) বাগদাদের শিয়া অধ্যুষিত সদর সিটির একটি মার্কেটে বিস্ফোরক ভর্তি 'এসইউভি' গাড়িটি উড়িয়ে দেয় হামলাকারীরা।এতে ৩১ জন শহীদ এবং অন্তত ৬৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, হতাহতদের অধিকাংশই নারী।

এ বিস্ফোরণের নিন্দায় প্রদত্ত এক বিবৃতিতে ইরাকের সংসদীয় স্পিকার ‘সালিম আল-জাবুরি’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরাকের সকল দলকে ঐক্যবদ্ধ থাকার প্রতি গুরুত্বারোপ করেছেন।

উল্লেখ্য, সদর সিটিতে প্রায় ২৫ লাখ লোক বসবাস করে এবং এর অধিকাংশ বাসিন্দাই শিয়া মুসলমান।#