আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : গতকাল (রোববার, ১৫ মে) ইরাক পুলিশ জানিয়েছে, বাগদাদের উত্তরে অবস্থিত আত-তাজি এলাকায় আত্মঘাতী ঐ বিস্ফোরণে ১৮ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে।
সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে কারখানাটির প্রবেশমুখে ওই আত্মঘাতী হামলা চালানো হয়।
ইরাক নিরাপত্তা বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সের সহযোগিতায় এ হামলাকে ব্যর্থ করে দেয়। অভিযানে কয়েকজন সন্ত্রাসীও নিহত হয়েছে।
সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ (আইএসআইএল) এ হামলার দায় স্বীকার করেছে।#