১৯ জুন ২০১৬ - ১২:১১
ইয়েমেনি বাহিনীর হামলায় সৌদির ৩১ ভাড়াটে সেনা নিহত

ইয়েমেনি বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় আয- জওফ প্রদেশে সৌদি বাহিনীর ভাড়াটে সেনাদের মালিকানাধীন একটি ঘাঁটিকে টার্গেট করে হামলা চালায়। ‍

আবনা ডেস্ক: ইয়েমেনি বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় আয- জওফ প্রদেশে সৌদি বাহিনীর ভাড়াটে সেনাদের মালিকানাধীন একটি ঘাঁটিকে টার্গেট করে হামলা চালায়। ‍আর এই হামলায় ২ ডজনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।
গতকাল (শনিবার) ইয়েমেনি সেনারা প্রাদেশিক রাজধানী আল-হাজেম শহরে সৌদি বাহিনীর ১১৫তম ডিবিশন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে অন্তত ৩১ জন ভাড়াটে সৌদি সেনা নিহত এবং আরো ২৪ জন আহত হয় বলে ইয়েমেনের আল -মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। এছাড়া, হামলায় ছয় জন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমের একটি সূত্র জানিয়েছে।
এদিকে, ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে দেশটির সামরিক বাহিনীর হামলায় আবু আল-কাকাহ নামে একজন সৌদিপন্থি সামরিক কমান্ডার নিহত হয়।
গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর হামলা শুরু করে। সৌদি সরকার তার পছন্দের সাবেক প্রেসিডেন্ট আব্দুরাব্বু হাদিকে ইয়েমেনি জাতির ওপর শাসক হিসেবে চাপিয়ে দিতে চাইলেও দেশটির বেশির ভাগ দল ও বিপ্লবী সরকার তা মেনে নিতে অস্বীকার করে আসছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় কয়েক হাজার নারী ও শিশুসহ এ পর্যন্ত প্রায় ৯ হাজার বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক গুণ।