আবনা ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে একটি মসজিদের সামনে বিস্ফোরণে দুই ‘সম্ভাব্য’ আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। বাবাগানা কোলো নামের স্থানীয় বাহিনীর এক সদস্য বলেন, ‘মাইদুগুরির দামোবা সড়কে অবস্থিত মসজিদটির বাইরে দুটো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত এতে দুই হামলাকারী ছাড়া আর কেউ নিহত হননি।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেছেন, হামলাকারী দুজন তাহাজ্জুদের নামাজ পড়ার নাম করে মসজিদে প্রবেশের চেষ্টা করেছিলেন। কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা বেসামরিক বাহিনীর এক কর্মী তাঁদের থামিয়ে দেন। তিনি বলেন, ‘তর্ক-বিতর্কের একপর্যায়ে ওই দুই ব্যক্তির একজনের দৃশ্যত ধৈর্যচ্যুতি ঘটে এবং তিনি তাঁর শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান।#এএফপি
২২ জুলাই ২০১৬ - ১৫:২৮
News ID: 767321
সৌভাগ্যবশত এতে দুই হামলাকারী ছাড়া আর কেউ নিহত হননি।