আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণে আবারো প্রকম্পিত হল বাগদাদ।
গতকাল (বৃহস্পতিবার, ২২ জুলাই) বাগদাদ শহরের উত্তরে অবস্থিত ‘আশ-শোয়াব’ বাজারে একটি বোমা বিস্ফোরণে একজন ইরাকি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অপর ৬ জন।
এছাড়া ইরাক গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে যে, গতকাল বাগদাদের উত্তরে ‘আত-তারিমিয়া’ এলাকায় অপর বোমা বিস্ফোরণে একজন ইরাকি পুলিশ নিহত এবং অপর ৪ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, বিগত মাসগুলোতে বাগদাদের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের সদস্যরা বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। এ সকল বিস্ফোরণের বেশিরভাগই বাগদাদের বাজারগুলোতে ঘটানো হয় এবং এ হামলার সিংহভাগ শিকার ইরাকের বেসামরিক জনগণ।#