২২ জুলাই ২০১৬ - ১৬:০৬
ব্রাজিলে ১০ দায়েশ সন্ত্রাসী আটক

রিও অলিম্পিকের কাছাকাছি সময়ে ব্রাজিলে ১০ দায়েশ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ব্রাজিলের আইন মন্ত্রণালয়ে এক বিশ্বস্ত সূত্র, ‘রিও অলিম্পিক’ গেম শুরু হওয়ার আগে সন্ত্রাস বিরোধী বিশেষ বাহিনীর অভিযানের তথ্য দিয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, একটি সন্ত্রাসী চক্রের সদস্যদেরকে আটক করেছে ব্রাজিলের ফেডারেল পুলিশ। আটককৃত এ সকল সন্ত্রাসী ব্রাজিলে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টায় ছিল।

ব্রাজিলের আইন মন্ত্রণালয় এ সংবাদ নিশ্চিত করে জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের (আইএসআইএল) সাথে সম্পৃক্ততার অভিযোগে ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সকল ব্যক্তি ব্রাজিলে অলিম্পিক গেমসের সময় দেশের ৯টি প্রদেশে হামলার পরিকল্পনা করেছিল।

কয়েকদিন আগে ‘আনসার-এ খেলাফত-এ ব্রাজিল’ নামক একটি গ্রুপ বিবৃতি প্রকাশের মাধ্যমে দায়েশের সাথে তাদের বাইয়াত (আনুগত্যের শপথ) করার কথা ঘোষণা দেয়।

গ্রুপটির সদস্যরাও সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে ঘোষণা করেছিল যে, তারা আবু বকর বাগদাদি’র নির্দেশ বাস্তবায়ন করবে। এ সময় তারা ব্রাজিলে সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দেয়।

উল্লেখ্য, ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক ‘রিও ২০১৬’ নামে পরিচিত একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা, যা ব্রাজিলের রিও দি জেনেরিও শহরে আগামী ৫ আগস্ট থেকে ২১ আগস্ট ২০১৬ তারিখে অনুষ্ঠিত হবে।#