আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সৌদি আরবের দক্ষিণে অবস্থিত জিযান প্রদেশে ২ সৌদি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইয়েমেনের স্নাইপাররা সৌদি আরবের দক্ষিণ অঞ্চলীয় জিযান প্রদেশের ‘আল-খুবাহ’ এলাকায় অবস্থিত ‘আল-ফারিদাহ’ ও ‘বোরজুল ইবাদিয়া’ ঘাঁটির দুই সৈন্যকে হত্যা করেছে।
এদিকে, গত বৃহস্পতিবার (২৮ জুলাই ২০১৬) জিযান প্রদেশের সৌদি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ৩টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেন বাহিনী।
প্রসঙ্গত, ইয়েমেনি সেনারা সৌদি বিমান বাহিনী’র উপর্যপুরি বিমান হামলার জবাবে সৌদি আরবের বিভিন্ন সেনা ঘাঁটিকে লক্ষ্য করে হামলা শুরু করেছে।#