আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইয়েমেনি বাহিনী’র সাথে সংঘর্ষে এক বাহরাইনি সেনার নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাহরাইন সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, সৌদি আরবের দক্ষিন অঞ্চলীয় সীমান্ত রক্ষার সময় ইয়েমেনি বাহিনী’র সাথে সংঘর্ষে ‘ঈসা আব্দুল্লাহ বাদর ঈদ’ নামক এক বাহরাইনি সৈন্য নিহত হয়েছে।
নিহত ঐ সৈন্যের লাশ বাহরাইনে স্থানান্তরের পর স্বৈরশাসক আলে খলিফা সরকারের সামরিক বাহিনী প্রধানদের উপস্থিতিতে তার জানাযা ও দাফনের কাজ সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েটি আরব দেশের সাথে বাহরাইনও ইয়েমেন আগ্রাসনে অংশ নিচ্ছে। এ নাগাদ ইয়েমেনি সৈন্যদের সাথে সংঘর্ষে বহু বাহরাইনি সৈন্য নিহত হয়েছে।
বাহরাইন সেনাবাহিনী মূলতঃ পাকিস্তান ও জর্ডানসহ বিভিন্ন দেশের ভাড়াটে সৈন্যদের দ্বারা গঠিত। দেশটির অধিকাংশ জনগণ শিয়া মুসলিম হলেও সেনাবাহিনীতে তাদের কোন স্থান নেই।#