২৩ আগস্ট ২০১৬ - ০০:১৮
শিশু ওমরানের ভিডিও নিয়ে চীনের প্রশ্ন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সিরীয় শিশু ওমরানের ভিডিওর যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান 'সিসিটিভি'।

আবনা ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সিরীয় শিশু ওমরানের ভিডিওর যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান 'সিসিটিভি'। তারা বলছে, ভিডিওটি ভুয়া হতে পারে। এটি পশ্চিমা বিশ্বের একটি 'অপপ্রচার যুদ্ধের' অংশ হতে পারে। ভিডিওতে ৪ বছরের ওই শিশুকে রক্তাক্ত ও ধূলাবালি মাখানো অবস্থায় দেখা যায়। গত সপ্তাহে আলেপ্পোতে বিমান হামলার পর বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে ছবিটি প্রকাশ করা হয়। আমেরিকার পররাষ্ট্র দপ্তর জানায়, এটি হচ্ছে সিরিয়া যুদ্ধের প্রকৃত 'মুখাবয়ব'।
তবে চীনের সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান 'সিসিটিভি' এক প্রতিবেদনে ওমরানের ভিডিওর ব্যাপারে প্রশ্ন তুলেছে। মর্মান্তিক এ ভিডিও ফুটেজটি ভুয়া বলে ধারণা করছে তারা। ওই প্রতিবেদনে ভিডিও ফুটেজের সমালোচনায় বলা হয়, এটি অপপ্রচার যুদ্ধের অংশ। এর মাধ্যমে সিরিয়া যুদ্ধে পশ্চিমাবিশ্বের দেশগুলোর জড়িয়ে পড়ার 'মানবিক' অজুহাত খোঁজা হচ্ছে।#এএফপি অনলাইন