৪ সেপ্টেম্বর ২০১৬ - ১৩:৪৫
আয়াতুল্লাহ বাহজাতের সহধর্মিণীর ইন্তিকাল

মরহুম আয়াতুল্লাহ আল-আজমা তাকি বাহজাতের সহধর্মিণী জনাবা আখওয়ান ফুমানি ইন্তিকাল করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: আধ্যাত্মিক আলেম ও শিয়া বিশ্বের বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা তাকি বাহজাত (রহ.) এর সহধর্মিণী ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আয়াতুল্লাহ আল-উজমা বাহজাতে’র লেখা প্রকাশকারী সেন্টার তাঁর সহধর্মিণী’র ইন্তিকালের তথ্য প্রকাশ করেছে।