আবনা ডেস্ক: হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর একটি টহল জাহাজকে ধাওয়া করার পর গুলিবর্ষণ করেছে ইরানের নৌ বাহিনীর সাতটি দ্রুতগতির আক্রমণের জন্য ব্যবহৃত নৌ টহল যান।
স্থানীয় সময় গত রোববার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস সাংবাদিকদের বলেন, রোববার ৩০ জন ক্রু নিয়ে মার্কিন টহল জাহাজটি আরব উপসাগরে কার্যক্রম চালাচ্ছিল।
দুই সপ্তাহ আগেও দক্ষিণ হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজকে ধাওয়া করেছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এ নিয়ে চলতি বছরে ৩১ বার মার্কিন নৌ জাহাজ ইরানি বাধার মুখে পড়ল।
এরআগে গত বছর ২৩ বার মার্কিন নৌ জাহাজকে আক্রমণ করেছিল ইরান।
এ পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল জোসেফ ভোটেল গত সপ্তাহে বলেছেন, ইরানের আচরণ উদ্বেগজনক।# সিএনএন ও এবিসি নিউজ