৩১ অক্টোবর ২০২০ - ১১:৪৯
সিরিয়ায় তেল চুরির 'কুর্দি হোতা' গুলিতে নিহত

সিরিয়া থেকে তেল চুরির ক্ষেত্রে মার্কিন বাহিনীকে সহযোগিতাকারী এক কুর্দি গেরিলা অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। ওই গেরিলা কুর্দি নেতৃত্বাধীন এবং মার্কিন সমর্থিত কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ’র সিনিয়র সদস্য ছিলেন তিনি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সিরিয়া থেকে মার্কিন বাহিনী যে তেল চুরি করে নিয়ে যায় সেই তেল চুরির ক্ষেত্রে মার্কিন বাহিনীকে দীর্ঘদিন ধরে এই গেরিলা সহযোগিতা করে আসছিলেন। রাশিয়ার স্পুৎনিক' বার্তা সংস্থার আরবি বিভাগ স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, খালিদ আল-হাম্মাদি ওরফে আবু আল-ওয়ালিদ গত বৃহস্পতিবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশের আল-সাবহা শহরে গুলিতে নিহত হন। এছাড়া, তার দুই ভাই আহত হয়েছেন। সূত্রগুলো বলছে- হাম্মাদি এই প্রদেশের জ্বালানি কর্তৃপক্ষের দায়িত্বে ছিলেন। দেইর আয-যোর প্রদেশে কুর্দি গেরিলাদের একচ্ছত্র আধিপত্য রয়েছে।

342/