আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এই চারটি অঙ্গরাজ্যের সবগুলোতেই বিজয়ী হয়েছিলেন। সে ক্ষেত্রে এর যেকোনো একটি অঙ্গরাজ্য হারলে ডোনাল্ড ট্রাম্পের জন্য ২৭০টি ইলেক্টোরাল ভোট সংগ্রহ করা কঠিন হয়ে পড়বে।
আগামী ৩ নভেম্বর মঙ্গলবার আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মাত্র তিনদিন আগে সিএনএন পরিচালিত এই জরিপের ফলাফল প্রকাশ করা হলো।
জরিপ ফলাফলে দেখা যাচ্ছে- যারা এরইমধ্যে ই-মেইলের মাধ্যমে বা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ভোট দিয়ে ফেলেছেন তাদের ভোট পাওয়ার ক্ষেত্রেও বাইডেন বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই ব্যবধানই চূড়ান্ত বিজয়ের বিষয়টি নিষ্পত্তি করতে পারে।
সিএনএন পরিচালিত জনমত জরিপের ফলাফলে বলা হচ্ছে- অ্যরিজোনাতে জো বাইডেন শতকরা ৫০ ভাগ ভোট পাবেন আর ট্রাম্প পাবেন ৪৬ ভাগ। অন্যদিকে উইসকনসিন অঙ্গরাজ্যে শতকরা ৫২ ভাগ ভোট পাবেন জো বাইডেন, সেখানে ডোনাল্ড ট্রাম্প পাবেন শতকরা ৪৪ ভাগ ভোট।#
342/