আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাঈল হানিয়া বলেছেন: ফিলিস্তিন ইস্যুকে ধ্বংস করে দেয়ার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টাকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায় হয়েছে। তিনি হারিয়ে গেছেন, কিন্তু কুদস অবশিষ্ট থাকবে এবং কখনো হারাবে না।
তিনি বলেন: তিনি ফিলিস্তিন ইস্যুকে শেষ করে দিতে চেয়েছিলেন, কিন্তু নিজেই হারিয়ে গেলেন অথচ কুদস কখনো হারাবে না।
হামাসের রাজনৈতিক শাখার প্রধান, জায়নবাদী ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য মুসলিম উম্মাহ ও আরব দেশগুলোর প্রতি আহবান জানিয়ে বলেন: ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি মুসলিম উম্মাহর নিকট অগ্রহণযোগ্য। এ এমন এক পথ যাতে অনুশোচনা ছাড়া কিছু নেই। কেননা ফিলিস্তিন হচ্ছে আমানত এবং সম্পর্ক স্বাভাবিক করার ফল হচ্ছে অনুশোচনা। ফিলিস্তিন ও কুদসের প্রতি সমর্থনের স্তর সাধারণ পর্যায় থেকে অস্ত্র ও আর্থিক সহযোগিতা এবং রাজনৈতিক স্ট্রাটেজির পর্যায়ে উন্নীত করতে হবে। আমাদের প্রধান শত্রু ইসরাইলের সাথে সংঘাতে ঐক্যবদ্ধ হতে হবে।
ইসমাঈল হানিয়া বলেন: আলোচনায় ফিরে আসার রাজনৈতিক ভ্রম ও ফাঁদ সম্পর্কে সতর্ক করে বলেন: এ কথা আমাদের জানা যে, যুক্তরাষ্ট্রে একের পর এক ক্ষমতায় আসা সরকারগুলোর মূল ও স্থায়ী নীতিগুলোর একটি হল ‘ইসরাইলকে টিকিয়ে রাখা’।#176