আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : গতকাল (রোববার) বাইডেন ও কমলা হ্যারিসকে সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ ও তার ছেলে মুহাম্মাদ বিন সালমান শুভেচ্ছা জানিয়েছেন। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানায়, দুই বন্ধুপ্রতীম দেশ ও জনগণের মধ্যে বিশেষ, ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেছেন রাজা সালমান। তিনি বলেন, সবাই এ সম্পর্ককে সব দিক থেকে আরো জোরদার ও উন্নত করতে চায়।
বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজ বিন সালমানের বিশেষ ঘনিষ্ঠতা রয়েছে। একইরকম ঘনিষ্ঠতা রয়েছে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদ। বাইডেনের বিজয়ের পরপরই বিন জায়েদ শুভেচ্ছা জানালেও দেরি করেছে সৌদি সরকার।#
342/