২৪ ডিসেম্বর ২০২০ - ১৩:২২
জার্মানীতে আততায়ীর হামলায় পেশ ইমাম নিহত

অজ্ঞাত আগ্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন জার্মানীর স্টুটগার্ট শহরের একটি মসজিদের পেশ ইমাম।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জার্মানীর স্টুটগার্ট শহরে অজ্ঞাত পরিচয়ের ২ ব্যক্তির হামলায় প্রাণ হারিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত এক পেশ ইমাম।

জার্মান এটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, স্টুটগার্টের একটি মসজিদের পেশ ইমামের উপর অজ্ঞাত ২ ব্যক্তি হামলা চালায়। এ সময় আগ্রাসীদের উপর্যপুরি ছুরাকাঘাতে প্রাণ হারান ঐ পেশ ইমাম। আগ্রাসীরা হামলার পরপরই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

নিহত ঐ পেশ ইমামের স্ত্রীর উদ্ধৃতি দিয়ে জার্মান পুলিশ জানিয়েছে, তিনি তার স্বামীর সাথে হাটছিলেন, এমন সময় ২ জন লোক তাদের কাছে আসে এবং তার স্বামীকে আঘাত করে। হামলার পরপরই আগ্রাসীরা পালিয়ে যায় এবং তার স্বামী ঘটনাস্থলেই প্রাণ হারান।

পাকিস্তানি বংশোদ্ভূত ২৬ বছর বয়স্ক ঐ পেশ ইমাম স্টুটগার্টের একটি মসজিদে পেশ ইমামের দায়িত্বরত ছিলেন।

এ হত্যাকাণ্ডের তদন্তে ইতিমধ্যে কমিটি গঠন করেছে পুলিশ। কি কারণে এ হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়।#176