আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘‘এখন যুক্তরাজ্যের স্বাধীনতা আমাদের হাতে। দীর্ঘ ব্রেক্সিট প্রক্রিয়া শেষ হয়েছে এবং আমরা আমাদের কাজ ভিন্নভাবে এবং আরো ভালোভাবে করতে পারবো।”
২০১৬ সালে ঐতিহাসিক গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার প্রায় সাড়ে চার বছর পর সম্পূর্ণ বিচ্ছেদ প্রক্রিয়া শেষ হলো। উভয়পক্ষ একটি বাণিজ্য চুক্তিতে উপনীত হতে না পারায় গত ১১ মাস ধরে সম্পূর্ণ বিচ্ছেদ আটকে ছিল।
তবে শেষ পর্যন্ত তারা ভবিষ্যত অর্থনৈতিক অংশীদারিত্ব এবং বাণিজ্য নিয়ে একটি চুক্তিতে উপনীত হতে সক্ষম হয়েছে।
গত ২৪ ডিসেম্বর ইইউ’র ২৭টি সদস্যদেশের রাষ্ট্রদূতরা ইইউ-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। পরে ইইউ’র শীর্ষ কর্মকর্তারা চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই করেন।
যুক্তরাজ্যই প্রথম কোনো দেশ যা ইউরোপীয় ইউনিয়ন থেকে স্বেচ্ছায় বেরিয়ে গেল।#
342/