আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাগদাদের এক আদালত যে রায় দিয়েছে তার প্রতি সমর্থন জানিয়েছে ইরাকের হাশদাশ শাবি (মোবিলাইজেশন ফোর্স)।
এ বিষয়ে প্রকাশিত বিবৃতিতে মোবিলাইজেশন ফোর্স, সাহসিক এ রায়ের প্রতি সমর্থন ব্যক্ত করে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রদত্ত এ রায় বাস্তবায়নে বিচারক ‘হায়দার আব্দুল কারিম নাসেরে’র পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।
ইরাক সরকার অনুমোদিত এ গণবাহিনী ঐ বিবৃতিতে স্পষ্ট করেছে যে, এ রায়ের ভিত্তিতে ট্রাম্প কোন অবস্থাতেই ইরাকে প্রবেশ করতে পারবেন না। ইরাক ইন্টারপোলের সদস্য দেশ হওয়ায় ইরাকি বিচারকের রায় বাস্তবায়নে এদেশের সরকারকে সহযোগিতা করতে বাধ্য থাকবে ইন্টারপোল।
বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী জবাবটি হবে যুক্তরাষ্ট্রের ভেতর থেকে। সুতরাং ট্রাম্প নিজ গৃহেও আর সুরক্ষিত নন।
প্রসঙ্গত, গত বছরের ৩ জানুয়ারি ইরানের আইআরজিসি’র কুদস ফোর্সের জনপ্রিয় কমান্ডার শহীদ জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের হাশদাশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসসহ ১০ জনকে হত্যার দায়ে ইরাকের রাজধানী বাগদাদের একটি আদালত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে।#176