আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সেটি জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাক যাচ্ছিল।
শ্রীবিজয়া এয়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, তারা এখনো ফ্লাইট এসজে১৮২ সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।
শ্রীলঙ্কার জাতীয় বিমান কর্তৃপক্ষও এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে।
ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এক টুইটে জানিয়েছে, জাকার্তা থেকে উড়ার চার মিনিট পর সেটি আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করেই সেটি রাডার থেকে হারিয়ে যায়।
বিমানটিতে ৫৬ জন যাত্রী ও ছয় জন ক্রু রয়েছেন।
স্থানীয় একটি টিভি চ্যানেল জানিয়েছে, জাকার্তার উত্তরে সাগরের পানিতে ধ্বংসাবশেষ সদৃশ কিছু বস্তু পাওয়ার দাবি করেছে একজন জেলে। #
342/*