আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নিরস্ত্র ৩ ইরাকি সেনাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে মানবতার শত্রু দায়েশ (আইসিস)।
নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানা গেছে যে, অফিসার পদের একজনসহ মোট ৩ ইরাকি সৈন্য গাড়ীতে করে আর-রাবতা থেকে আর-রামাদির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দায়েশ সন্ত্রাসীরা তাদের গাড়ী থামায়। এরপর তাদেরকে গাড়ীর ভেতর রেখেই গাড়ীতে আগুন ধরিয়ে দেয়।
প্রসঙ্গত, ইরাকে দায়েশের স্বঘোষিত খেলাফত ধ্বংস এবং তাদের দখলে থাকা সকল এলাকা অবমুক্ত হলেও গ্রুপটির সন্ত্রাসী সদস্যরা ইরাকের পশ্চিমাঞ্চলে গোপনে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।#176