আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ডোনাল্ড ট্রাম্প বলেছে, বিক্ষোভকারীদের ওপর ইরান যদি গুলি চালায় এবং সহিংসপূর্ণ হত্যাযজ্ঞ চালায় তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে হতক্ষেপ করবে।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানে টানা ৬ দিন ধরে বিক্ষোভ চলছে। বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি সম্পদ নষ্ট করার অভিযোগে এখন পর্যন্ত ৩০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
গত রোববার ইরানের রাজধানী তেহরানে ধর্মঘট শুরু করেন ব্যবসায়ীরা। দ্রুত এই আন্দোলন দেশের অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে এবং বৃহস্পতিবার তা সহিংস রূপ নেয়।
ইরানের প্রতিক্রিয়া
ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ প্রস্তুতি: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক শত্রুদের বক্তব্য এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপের কথা উল্লেখ করে আরো বলেন, আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আজ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি অনেক বেশি, শত্রু যদি ভুল করে তাহলে তারা আরো দৃঢ় প্রতিক্রিয়া পাবে।
মেজর জেনারেল হাতামি ইরানের বিরুদ্ধে যেকোনো ক্ষতি করার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে জোর দিয়ে বলেছেন: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী ইসলামি প্রজাতন্ত্রের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং ব্যবস্থা রক্ষা ও সুরক্ষিত করার লক্ষ্যে তার সর্বশক্তি দিয়ে কাজ করবে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বর্তমান বিশ্বকালকে "একটি নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের" প্রচেষ্টা বলে অভিহিত করে বলেছেন, এই প্রচেষ্টা বিশ্ব, অঞ্চল এবং দেশগুলোর জন্য একটি নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে এবং এক ধরণের অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা তৈরি করেছে।
তিনি পশ্চিম এশিয়া অঞ্চলে বিশ্ব শক্তিগুলোর কর্মকাণ্ডের মধ্যে অটোমান সাম্রাজ্যের পতন এবং কুখ্যাত ইহুদিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি ইঙ্গিত করে বলেন, এই শাসনব্যবস্থা পশ্চিমাদের সামনের এবং প্রক্সি ঘাঁটি এবং এর অস্তিত্ব তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Your Comment