১০ জানুয়ারী ২০২৬ - ১৭:১১
বিশ্বব্যাপী প্রতিরোধ আন্দোলনের সূত্র কারবালার শিক্ষায় নিহিত।

বৈশ্বিক প্রতিরোধ আন্দোলনের সূত্র আশুরার শিক্ষায় নিহিত রয়েছে

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের পবিত্র মাশহাদে পাকিস্তানের ‘মজলিসে ওয়াহাদাতে মুসলিমিন’ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ নাযির আব্বাস তাকাভী বলেছিলেন, “আশুরার শিক্ষা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়; এটি এমন এক নৈতিক ও চিন্তাশক্তির সৃষ্টি করেছে, যা বিশ্বব্যাপী প্রতিরোধ ও স্বাধীনতার চেতনাকে জাগ্রত করেছে এবং যুগে যুগে অব্যাহত রেখেছে।”




পূর্বে ঘটে যাওয়া এই সম্মেলনে ’ইসলামী প্রতিরোধ ও স্বাধীনতার চেতনা’ সম্পর্কে হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ নাযির আব্বাস তাকাভীর বলা উক্তিটি ইসলামী ইরানের আজকের পরিস্থিতির প্রেক্ষাপটে এবং ইসলামের শত্রুদেরে উদ্দ্যেশে বলতে হয়: যে “ইরানী জাতি আশুরার শিক্ষায় শিক্ষিত জাতী”।


 “বিশ্বব্যাপী প্রতিরোধ আন্দোলনের শিকড় কারবালার শিক্ষায় নিহিত। ইমাম হুসাইন (আ.) আশুরার ময়দানে যে সত্য ও ন্যায়ের পথ নির্দেশ করেছিলেন, তা মানবজাতিকে সাহস, আত্মত্যাগ ও জুলুমের বিরুদ্ধে সংগ্রামের শক্তি দিয়েছে। আজও সেই হুসাইনী চেতনা স্বাধীনতাপ্রেমী জাতিগুলোর প্রেরণার উৎস।”

কারবালা—মর্যাদা ও প্রতিরোধের সূচনা
“কারবালা মানব মর্যাদা ও প্রতিরোধের সূচনাবিন্দু। এটি এমন এক উৎস, যা বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছে—অত্যাচার, ঔদ্ধত্য ও জুলুমের সামনে কখনো মাথা নত করা যাবে না। আজ পৃথিবীর যেখানেই স্বাধীনতার আহ্বান শোনা যায়, সেখানেই ইমাম হুসাইন (আ.) ও তাঁর বিশ্বস্ত সাথীদের ত্যাগের প্রতিফলন দেখা যায়।”

“শহীদের রক্ত কখনো বৃথা যায় না; বরং প্রতিটি শহীদের রক্তবিন্দু প্রতিরোধের আন্দোলনকে আরও দৃঢ় করে এবং জাতিগুলোর জাগরণকে গভীরতর করে তোলে।”

Tags

Your Comment

You are replying to: .
captcha