আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, কুরআনী বিভিন্ন সংস্থার কর্মকর্তার, কুরআনের খাদেমগণ, দেশি-বিদেশি প্রদর্শক ও দর্শনার্থীদের উপস্থিতিতে ৩৩তম আন্তর্জাতিক কুরআন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এই প্রদর্শনীতে কুরআনের বিভিন্ন পদ্ধতিতে তিলাওয়াত, তাফসীর, হিফয, শিল্পকরণ, কুরআনী প্রকাশনা, ডিজিটাল কুরআনী অ্যাপ্লিকেশন, কুরআনী শিক্ষা ও গবেষণা, আন্তর্জাতিক কুরআনী প্রতিযোগিতা এবং ইসলামী সংস্কৃতি-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষ আয়োজন রয়েছে। দেশি-বিদেশি অংশগ্রহণকারীদের অংশগ্রহণে মেলাটি আরও বৈচিত্র্যময় হয়েছে।
প্রদর্শনীতে বিভিন্ন গ্রুপের জন্য বিশেষ কর্নার রয়েছে, যেমন: শিশু-কিশোরদের জন্য কুরআনী শিক্ষা কর্নার, যুবকদের জন্য ডিজিটাল কুরআনী কনটেন্ট, এবং আন্তর্জাতিক অতিথিদের জন্য বিশেষ সেশন। মেলায় কুরআনী তিলাওয়াত, হিফজ প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে।
এই আন্তর্জাতিক কুরআন মেলা ইরানে কুরআনের প্রচার-প্রসার, যুবসমাজের মধ্যে কুরআনী সংস্কৃতি গড়ে তোলা এবং বিশ্বের বিভিন্ন দেশের কুরআনপ্রেমীদের মধ্যে সাংস্কৃতিক সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত।
Your Comment