২১ মার্চ ২০২৬ - ১৬:৩৯
যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ

যুদ্ধের মধ্যেও উন্মুক্ত ময়দানে ঈদুল ফিতরের নামাজ পড়েছেন হাজার হাজার ইরানি। ৩০ রমজান শেষে আজ শনিবার (২১ মার্চ) দেশটিতে পালিত হচ্ছে ঈদ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ভোরবেলা রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মসজিদে ঈদের নামাজের জন্য জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। মসজিদে জায়গা না হওয়ায় অনেক মানুষ বাইরে নামাজ আদায় করেন।



শুধু তেহরানে নয়, বরং ইরানের প্রত্যেকটি শহরে মুমিন ও সাহসী জনগণ যুদ্ধ চলাকালিন পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।


তেহরানে কয়েকেটি জায়গায় বোমা বর্ষন হয় এবং নামাজরত অবস্থায় বিস্ফোরনের শব্দ শুনতে পায় এবং মমিনিন এ অবস্থাতেয় নামাজ সম্পন্ন করেন।

আজকে ঈদের দিনই আবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত গোয়েন্দা মন্ত্রী ও বিপ্লবী গার্ডের মুখপাত্রের জানাজার নামাজও পড়েছেন ইরানিরা। 

Tags

Your Comment

You are replying to: .
captcha