৭ এপ্রিল ২০২৬ - ০৬:২৬
লেবাননে রাতভর ইসরায়েলি হামলা

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ জানিয়েছে, লেবাননে ইসরায়েলের রাতভর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু মানুষ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ বৈরুতের জনাহ এলাকায় হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরসহ ৫ জন নিহত হন।



শহরের উত্তর-পূর্বে আইন সাদে এলাকায় আরেকটি হামলায় প্রাণ হারান ৩ জন। একইসঙ্গে বৈরুতের দক্ষিণে টৌল এলাকায় বিমান হামলায় এক দম্পতি নিহত হয়েছেন, আহত হয়েছে তাদের ৯ ও ১৫ বছর বয়সী দুই সন্তান। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামলা ও স্থল অভিযানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬১ জনে।

অন্যদিকে, পাল্টা রকেট হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। তাদের দাবি, রোববার দুই ডজনের বেশি এবং সোমবার অন্তত ৪টি হামলা চালানো হয়। 

তবে, গত শুক্রবার পর্যন্ত লেবাননের ৮০টিরও বেশি শহর ও গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়েছে। এছাড়া দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোট জনসংখ্যার ১৫ শতাংশেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এমন পরিস্থিতির মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে রোববার ইসরায়েলের ১৮ জন কট্টর ডানপন্থী আইনপ্রণেতা, যাদের মধ্যে ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্যও রয়েছে—সীমান্তবর্তী লেবাননের গ্রামগুলো ধ্বংস এবং সেখানকার বাসিন্দাদের উচ্ছেদের পরিকল্পনা আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছে। 

Tags

Your Comment

You are replying to: .
captcha