৯ এপ্রিল ২০২৬ - ১৪:৪০
মার্কিন জনপ্রতিনিধিরা, ইরানকে বিজয়ী হিসেবে অবিহিত করছে

পিছু হাটার পর ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ও ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছে, “আমি খুশি যে ট্রাম্প পিছু হটেছে এবং সে নিজের হাস্যকর ফাঁকা বুলি থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন উপায় খুঁজছে।”



মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যালেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ বলেছে, “প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ করতে হবে এবং আমরা আর আমাদের দেশ ও বিশ্বের স্বার্থকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।”

মার্কিন কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারি বলেছে, "আমরা জানি না এই সব পদক্ষেপ (যুদ্ধ) আসলে কেন নেওয়া হয়েছিল? এই যুদ্ধবিরতিও ট্রাম্পের বোকামিপূর্ণ সিদ্ধান্তের চক্রেরই অংশ।

ট্রাম্প নিজেই একটি সঙ্কট তৈরি করে, এরপর আমেরিকার মানুষকে বলতে চেষ্টা করে যে, সঙ্কট সমাধান করেছে এবং তারপর সেই পথটিও আবার উল্টে যায়। ঠিক এমনটাই ঘটেছে এই যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীর ক্ষেত্রে। সে সংকট তৈরি করে এবং সেই সংকটের সমাধান করে ক্রেডিট নেয়ার চেষ্টা করে।"

এছাড়া, মার্কিন সিনেটর ক্রিস মারফি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছে যে, "ইরান একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে: মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এটি ইরানের জন্য একটি ঐতিহাসিক বিজয়।

Tags

Your Comment

You are replying to: .
captcha