আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আমেরিকানদের কেবল তাদের হারানো আন্তর্জাতিক ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্যই আলোচনার প্রয়োজন ছিল। ইরানের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে পরাজয় সত্ত্বেও তারা তাদের প্রত্যাশা কমাতে রাজি হয়নি।”
এর আগে বেশ কয়েক দফা পরোক্ষ ও প্রত্যক্ষ আলোচনা সত্ত্বেও পরমাণু চুক্তি (জেসিপিওএ) পুনরুজ্জীবন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।
ইরানের পক্ষ থেকে বারবার যুক্তরাষ্ট্রের ওপর ‘অবিশ্বাস’ ও ‘চাপের কৌশল’ বন্ধের শর্ত আরোপ করা হলেও, ওয়াশিংটন ইরানের আঞ্চলিক কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কঠোর অবস্থানে রয়েছে বলে কূটনীতিকরা মনে করছে।
এই অবস্থায় ফার্স নিউজের প্রতিবেদনটি ইঙ্গিত দিচ্ছে যে অদূর ভবিষ্যতে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বরং উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছে।
Your Comment