১৭ এপ্রিল ২০২৬ - ১০:২০
অস্ট্রেলিয়া ইরানের বিরুদ্ধে নৌ অবরোধে অংশ নেবে না

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা করেছেন, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধে সামরিকভাবে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ দেশটি পায়নি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা করেছেন, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধে সামরিকভাবে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ দেশটি পায়নি।



তিনি আরও বলেন, “আমাদের কাছে কোনো অনুরোধ আসেনি এবং আমি আশা করি এমন কোনো অনুরোধ আসবেও না।”


 অস্ট্রেলিয়ার জাতীয় সম্পদবিষয়ক মন্ত্রী ম্যাডেলিন কিং বলেছেন, যুক্তরাষ্ট্রের মাধ্যমে হরমুজ প্রণালী অবরোধ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। যখন উত্তেজনা কমানো খুবই জরুরি তখন এমনটা কাম্য নয়।

তিনি আরও বলেন, “এই পরিস্থিতি বৈশ্বিক বাণিজ্যের জন্য খুবই কঠিন অবস্থা তৈরি করবে। আসলে অস্ট্রেলিয়া সবচেয়ে ভালো যে কাজটি করতে পারে তা হলো উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসতে উৎসাহিত করা।

Tags

Your Comment

You are replying to: .
captcha