আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নাসরুদ্দিন আমের বলেন, ইরান নতুন দফার আলোচনায় সম্মতি দেওয়ার আগেই যুক্তরাষ্ট্রের তড়িঘড়ি করে ইসলামাবাদে যাওয়া এবং পরবর্তীতে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত, এসব থেকে এটা স্পষ্ট যে, ট্রাম্প গভীর সংকটে পড়েছে।
আমের জোর দিয়ে বলেন, ইরানে অভ্যন্তরীণ মতবিরোধ আছে—এযন দাবি আসলে তার হারানো সম্মান রক্ষারই আরেকটি প্রচেষ্টা।
এই প্রসঙ্গে ব্রিটিশ লেখক ওয়েন জোন্সও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একতরফা যুদ্ধবিরতি বাড়ানোর প্রতিক্রিয়ায় বলে: “আজ ট্রাম্প ঘোষণা করেছিল যে সে আবার ইরানে বোমা হামলা শুরু করতে চায়। এখন আবার বলছে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে—সম্পূর্ণ অসংগতিপূর্ণ। সে নিজেই জানে না যে কী করছে।”
ডোনাল্ড ট্রাম্প গত রাতের শেষভাগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায় যে, আলোচনার ফলাফল স্পষ্ট না হওয়া পর্যন্ত সে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াচ্ছে। এই একতরফা ঘোষণাটি এমন সময় এসেছে, যখন ইরান থেকে যুদ্ধবিরতি বাড়ানোর কোনো অনুরোধই করা হয়নি।
Your Comment