১৪ মে ২০২৬ - ২১:৫৩
ব্রিকস দেশগুলোর কাছে ইরানের প্রস্তাব

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে প্রকাশ্যে অবস্থান নিতে ব্রিকসভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মাসব্যাপী সংঘাত চলাকালে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে ব্রিকস জোটের দেশগুলো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ নেয়নি। এ অবস্থায় জোটটির আরও সক্রিয় ভূমিকা চায় তেহরান।



নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে আরাকচি বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রবণতা ঠেকাতে ব্রিকস দেশগুলোর আরও দৃঢ় ও কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, পশ্চিমাদের ভুয়া শ্রেষ্ঠত্ববোধ এবং দায়মুক্তির সংস্কৃতি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় ভেঙে দিতে হবে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে পশ্চিমা দেশগুলোর অবস্থানের কড়া সমালোচনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো।

বর্তমানে ব্রিকস জোটের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ইরান, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া।
 

Tags

Your Comment

You are replying to: .
captcha