আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ট্রাম্প বলেছে তাইওয়ানে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্রের চালান পাঠানোর বিষয়টি তিনি এখনো অনুমোদন দেননি এবং এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে।
ট্রাম্প বলে, “আমি এখনো এটির অনুমোদন দিইনি; ভবিষ্যতে কী হয়, তা দেখতে হবে। আরো দাবি করে, ওয়াশিংটন যুদ্ধ চায় না এবং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।
চীন বহুবার জোর দিয়ে বলেছে, তাইওয়ান দেশটির অবিচ্ছেদ্য অংশ এবং এই দ্বীপে মার্কিন অস্ত্র বিক্রিরবিরোধী তারা। বেইজিং সতর্ক করে দিয়ে বলেছে, এসব পদক্ষেপ “এক চীন নীতি”-র লঙ্ঘন এবং এগুলো অঞ্চলে অনিরাপত্তা ও অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তোলে।
Your Comment