আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আইআরজিসির জনসংযোগ বিভাগ সোমবার সকালে এক বিবৃতিতে জানায়, কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক এলাকায় একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালানোর পর আইআরজিসির মহাকাশ বাহিনীর যোদ্ধারা হামলার উৎসস্থল বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
যেগুলোকে টার্গেট করা হয়েছিল সেগুলো ধ্বংস হয়ে গেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, আগ্রাসনের পুনরাবৃত্তি হলে এর জবাব হবে সম্পূর্ণ ভিন্ন এবং এর দায়ভার আগ্রাসী যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।
Your Comment